প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের হাত ধরে বাংলাদেশে যাত্রা শুরু হলো আমেরিকান ইলেকট্রনিকস ও হোম এপ্লায়েন্স ব্র্যান্ড লিনেক্সের। সম্প্রতি ঢাকার একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ আলম লিনেক্সের যাত্রা শুরুর ঘোষণা দেন। গ্রুপের পরিচালক ফিরোজ আলম ও শামসুল আলম এ সময় উপস্থিত ছিলেন। লিনেক্স ব্র্যান্ডের পণ্যে রয়েছে বাংলাদেশের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি রেফ্রিজারেটর, ফুল এইচডি স্মার্ট টেলিভিশন, ইকো ফ্রেন্ডলি এয়ার কন্ডিশনার, অটোমেটিক ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ নানা কিছু। বিজ্ঞপ্তি।