বাংলাদেশে শাখা খুলবে ভারতের এলাহাবাদ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতাভিত্তিক ভারতের রাষ্ট্রীয় ব্যাংক এলাহাবাদ ব্যাংক বাংলাদেশে তাদের একটি শাখা খোলার পরিকল্পনা করছে। খবর ইকোনমিক টাইমসের।ব্যাংকটি চীন, সিঙ্গাপুর ও হংকংয়েও পৃথক শাখা খোলার উদ্যোগ নিয়েছে। এসব শাখা খোলার জন্য ইতিমধ্যে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাহাবাদ ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জে পি দুয়া।বর্তমানে শুধু হংকংয়ে এলাহাবাদ ব্যাংকের একটি বিদেশি শাখা রয়েছে। এই শাখাটি গত দুই বছরে পরিচালনাগত মুনাফা করতে সক্ষম হয়েছে।এ ছাড়া চীনের শেনঝেনে এলাহাবাদ ব্যাংকের একটি প্রতিনিধিত্বকারী কার্যালয় রয়েছে। এটিকে পূর্ণাঙ্গ শাখা কার্যালয়ে রূপান্তর করতে চায় ব্যাংক কর্তৃপক্ষ।একটি শাখা ও একটি প্রতিনিধিত্বকারী কার্যালয় নিয়ে ব্যাংকটির বৈদেশিক বাণিজ্যের পরিমাণ প্রায় এক হাজার ২০০ কোটি রুপি। তবে আগামী দুই বছরে এই ব্যবসা তিন গুণ হবে বলে আশাবাদী ব্যাংক কর্তৃপক্ষ।দুয়া আরও জানান, তাঁরা ভারতে আগামী তিন মাসে ৪০টি নতুন শাখা খোলার পরিকল্পনা করছেন।