বাংলাদেশে শারীরিক প্রতিবন্ধীদের জন্য কাজ করবে হুয়াওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী এবং গ্রামীণ এলাকার স্কুলগুলোতে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড। গতকাল বুধবার প্রকাশিত ২০১০ সালে প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত বছর প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে ২৪ দশমিক ২ শতাংশ। বাংলাদেশের তিনটি মোবাইল অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবির ২০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী গ্রিন সলিউশনস চালু করেছে হুয়াওয়ে।