বাংলাদেশে সিআইপিসি কেমিক্যালের পণ্য পরিচিতি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ইজাব গ্রুপ এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম ভারতীয় অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানি ইউনাইটেড ফসফরাস লিমিটেড (ইউপিএল) যৌথভাবে সম্প্রতি ঢাকায় স্পেকট্রা কনভেনশন সেন্টারে সিআইপিসি কেমিক্যালের পণ্য পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে।সিআইপিসি কেমিক্যাল হিমাগারে সংরক্ষিত আলু ও প্রক্রিয়াজাত আলুর অঙ্কুরোদ্গম ও সুগার সৃষ্টি রোধে সর্বোচ্চ কার্যকর একটি রাসায়নিক দ্রব্য। উল্লেখ্য, বাংলাদেশে ইউনাইটেড ফসফরাস লিমিটেডের একমাত্র আমদানিকারক ও পরিবেশক হিসেবে নিয়োগকৃত প্রতিষ্ঠান ইজাব গ্রুপ পণ্যটি এ দেশে বাজারজাত করছে।ইজাব গ্রুপের চেয়ারপারসন নাহার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ইউপিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা, দেশের বিভিন্ন হিমাগার ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা যোগ দেন।আরও উপস্থিত ছিলেন ইজাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ, বিপণন পরিচালক তাহমিনা সামরিন ইসলাম আহমেদ, ব্যবসায় উন্নয়ন কর্মকর্তা মিজান-উল-করিম ও ইউপিএলের আঞ্চলিক ব্যবস্থাপক রবি আগরওয়াল। বিজ্ঞপ্তি।