বাংলাদেশে সিঙ্গাপুর এয়ারলাইনসের ২৫ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুর এয়ারলাইনস বাংলাদেশে তাদের কার্যক্রমের ২৫ বছরপূর্তি উদ্যাপন করেছে।১৯৮৬ সালের ২৯ অক্টোবর ঢাকা থেকে উড্ডয়নের মধ্য দিয়ে বাংলাদেশে সিঙ্গাপুর এয়ারলাইনসের কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষে সব সহযোগী প্রতিষ্ঠানকে নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইনস ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেন। এতে সিঙ্গাপুর এয়ারলাইনসের পশ্চিম এশিয়া ও আফ্রিকা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ক্যাসি ওউইয়ং, জিএসএ এমএএএস ট্রাভেল অ্যান্ড ট্যুরসের চেয়ারম্যান আজিজুর রহমান ও ইউনাইটেড অ্যাভিয়েশন এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মান্নান উপস্থিত ছিলেন। ২৫ বছরপূর্তি উপলক্ষে সিঙ্গাপুর এয়ারের শীর্ষ ১০ ট্রাভেল এজেন্ট ও কার্গো এজেন্টকে পুরস্কার দেওয়া হয়। প্রথমদিকে সিঙ্গাপুর এয়ারলাইনস একটি এয়ারবাস এ৩১০ দিয়ে সিঙ্গাপুর-ঢাকা-কলকাতা-সিঙ্গাপুর পথে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করত, যা উত্তরোত্তর বেড়েছে। বর্তমানে এই সংস্থার বিমান ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা পথে প্রতিদিনই চলাচল করে।সিঙ্গাপুর এয়ারলাইনস ১৯৯২ সালে ঢাকায় তাদের প্রথম কার্গো বিমান চালু করে। বিজ্ঞপ্তি।