বাংলাদেশে সিঙ্গাপুর এয়ারের নতুন জিএম লায়োনেল সিয়াও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে সিঙ্গাপুর এয়ারলাইনসের নতুন মহাব্যবস্থাপক নিযুক্ত হয়েছেন লায়োনেল সিয়াও। তিনি ২০০৯ সালের আগস্ট মাস থেকে এ পদে দায়িত্ব পালনকারী ম্যালকম লিয়ংয়ের স্থলাভিষিক্ত হলেন।লায়োনেল সিয়াও লন্ডনের ক্যামব্রিজ ইউনিভার্সিটি ও ইম্পেরিয়াল কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৯ সালের অক্টোবর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের সঙ্গে জড়িত আছেন এবং এর আগে তথ্যপ্রযুক্তি, ইন্টারনাল অডিট, কোম্পানি প্ল্যানিং ও কেবিন ক্রু-সংক্রান্ত বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন। বিজ্ঞপ্তি।