বাংলাদেশে সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসারের দায়িত্ব পেয়েছেন রাশেদ মাকসুদ। সিটির কান্ট্রি অফিসার হিসেবে রাশেদ মাকসুদ সিটি বাংলাদেশের নেতৃত্ব দেবেন।রাশেদ মাকসুদ ২০১০ সালের ডিসেম্বরে সিটি বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজারের দায়িত্ব নেন। তিনি ১৯৯৫ সালে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে সিটি বাংলাদেশে যোগদান করেন। সিটিতে যোগদানের আগে তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংকের করপোরেট ব্যাংকিং শাখায় কর্মরত ছিলেন। রাশেদ মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।