বাংলাদেশে সিটির বিজনেস ম্যানেজার রাশেদ মাকসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি বাংলাদেশের বিজনেস ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন রাশেদ মাকসুদ। তিনি মামুন রশীদের স্থলাভিষিক্ত হবেন। গতকাল সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।রাশেদ মাকসুদ ১৯৯৫ সালে সিটি বাংলাদেশে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে যোগ দেন। ২০০১ সালে তিনি সিটি বাংলাদেশের ফিনানশিয়াল ইনস্টিটিউশন গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পান। ২০০৩ সালে তিনি বাংলাদেশে সিটির সদ্য প্রতিষ্ঠিত গ্লোবাল ট্রানজেকশন সার্ভিসেসের (জিটিএস) দায়িত্ব নেন। ২০০৮ সালে তিনি ইন্দোনেশিয়ায় সিটির জিটিএসের প্রধান হিসেবে দায়িত্ব পান।জনাব মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।এদিকে বিশিষ্ট ব্যাংকার মামুন রশীদ গতকাল প্রথম আলোকে জানিয়েছেন, তিনি সিটিব্যাংক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২০১১ সালের ৩১ মার্চ সিটিব্যাংকে নোটিশ পিরিয়ড শেষ হলে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন। মধ্যবর্তী সময়ে তিনি আগামী ফেব্রুয়ারির বইমেলা সামনে রেখে সমসাময়িক আর্থসামাজিক ইস্যুর ওপর দুটি বইয়ের প্রকাশনা নিয়ে কাজ করবেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও নর্থ সাউথ ইউনিভার্সিটিতে খণ্ডকালীন অধ্যাপক হিসেবে শিক্ষকতা চালিয়ে যাবেন।মামুন রশীদ ২০০১ সালে সিটিব্যাংকে চিফ অপারেটিং অফিসার হিসেবে যোগ দেন। ২০০২ সাল থেকে তিনি সিটিব্যাংক এনএর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।