বাংলাদেশে স্যামসাংয়ের প্রথম ব্র্যান্ড শপ চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাং ইলেকট্রনিকস সম্প্রতি বাংলাদেশে প্রথম স্যামসাং ব্র্যান্ড শপ উদ্বোধন করেছে। কনজ্যুমার ইলেকট্রনিকস, মোবাইল ফোন, তথ্যপ্রযুক্তিসহ স্যামসাংয়ের সব পণ্যের একই শোরুমে প্রদর্শনী ও বিক্রয়ের লক্ষ্যে এটি চালু করা হয়। স্যামসাংয়ের ঢাকার শাখা অফিসের ব্যবস্থাপনা পরিচালক কে এইচ লি এবং বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাইইয়ং চো যৌথভাবে ঢাকার গুলশান-২ এর আইকে টাওয়ারে ব্র্যান্ড শপটির উদ্বোধন করেন।এই ওয়ান স্টপ প্রদর্শনী সেন্টারে ক্রেতারা স্যামসাং ব্র্যান্ডের সব ক্যাটাগরির পণ্যের নতুন নতুন আবিষ্কার ও অত্যাধুনিক প্রযুক্তির পণ্য সম্পর্কে বিশদ জানতে পারবেন। এখানে নিয়োজিত সুপ্রশিক্ষিত ও অভিজ্ঞ বিক্রয়কর্মীরা সম্মানিত ক্রেতা সাধারণকে প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদানে সদা সচেষ্ট থাকবেন। বিজ্ঞপ্তি।