বাংলাদেশের খাদ্যনিরাপত্তায় থাই সহায়তার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের খাদ্যনিরাপত্তায় থাইল্যান্ড সহযোগিতা অব্যাহত রাখবে।ঢাকার একটি হোটেলে গত শনিবার খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠককালে সফররত থাই বাণিজ্যমন্ত্রী বুনসং টেরিয়াপিরম এ আশ্বাস দেন।বৈঠকে খাদ্যনিরাপত্তায় সহায়তার বিষয়ে গত বছর দুই দেশের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের মেয়াদ বাড়ানোরও সিদ্ধান্ত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশের প্রয়োজনে থাইল্যান্ড বছরে ১০ লাখ টন চাল সরবরাহ করবে। সে অনুযায়ীই গত বছর সেই দেশ থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করে বাংলাদেশ। প্রসঙ্গত, আগামী ফেব্রুয়ারিতে বর্তমান সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হবে।এ ছাড়া বৈঠকে বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণে সহায়তার আশ্বাস দেন থাই বাণিজ্যমন্ত্রী।আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে বাংলাদেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে। কিন্তু দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় সব সময় বাংলাদেশকে খাদ্যনিরাপত্তা ঝুঁকিতে থাকতে হয়। সে জন্য বাংলাদেশ সমঝোতা স্মারকের মেয়াদ বাড়াতে আগ্রহী।বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মুশফেকা ইকফাৎ, যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান ও উপসচিব আতাউর রহমান এবং খাদ্য অধিদপ্তরের পরিচালক বদরুল হাসান উপস্থিত ছিলেন।অন্যদিকে থাই সরকারের বাণিজ্য সমঝোতা বিভাগের মহাপরিচালক পিরামল চারোইপাও, বৈদেশিক বাণিজ্য বিভাগের উপমহাপরিচালক টিকুমপোরন নাটভারাটাট, মিনিস্টার কাউন্সিলর (বাণিজ্য) উসা ওইজারুন, বাণিজ্যিক কর্মকর্তা পংওয়ালাই, গোরানিজ ননেজুই ও পীরাপাট স্রিভিথাইয়ারকস উপস্থিত ছিলেন।