বাংলাদেশের গণমাধ্যমে বাণিজ্য সাংবাদিকতার বিষয়ে ১৫ জন প্রশিক্ষক
বাংলাদেশের সংবাদপত্র ও টেলিভিশনের দীর্ঘমেয়াদি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বেসরকারি উদ্যোগে প্রথমবারের মতো বাণিজ্য সাংবাদিকতার বিষয়ে একটি প্রশিক্ষক দল তৈরি করা হয়েছে।ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) ক্যাটালিস্টের সহযোগিতায় ‘ট্রেনিং অব ট্রেইনার্স অন বিজনেস জার্নালিজম’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষক দলটি তৈরি করে, যারা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এখন কাজ শুরু করেছে।সাভারের সিসিডিবি হোপ সেন্টারে গত শনিবার প্রশিক্ষক দলটির জন্য আয়োজিত ১০ দিনের একটি আবাসিক কর্মশালা শেষ হয়েছে। এ কর্মশালায় দেশের জাতীয় দৈনিক সংবাদপত্র ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মোট ১৫ জন বাণিজ্য বা অর্থনৈতিক প্রতিবেদক অংশ নেন।প্রশিক্ষণ দেওয়ার জন্য ফিনানশিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, এপির বাংলাদেশ ব্যুরোর প্রধান ফরিদ হোসেন, যুক্তরাজ্যের ফিনানশিয়াল টাইমস-এর সিনিয়র সহসম্পাদক মার্টিন মুলিগান এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের অর্থনৈতিক প্রতিবেদক রবার্ট পাওয়েলের সহযোগিতায় এ ব্যাপারে একটি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। বিজ্ঞপ্তি।