বাংলাদেশের তথ্যপ্রযুক্তি আলোচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের রাজধানী টোকিওতে টোকিও চেম্বারের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস জাপানভিত্তিক বাংলাদেশি তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের এক সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়।
এতে ১০০টির বেশি জাপানি প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সম্মেলনের সবাইকে স্বাগত জানান।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিসের সভাপতি শামীম আহসান।
শামীম আহসান জানান, বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি ১০০ কোটি ডলারে উন্নীত করবে।
সম্মেলনে আলোচকেরা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেটরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।