প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের জন্য উপযোগী দুটি প্রস্তাবিত টেকসই নির্মাণ প্রকল্প ‘হোলসিম অ্যাওয়ার্ডস ফর সাসটেইনেবল কনস্ট্রাকশন ২০১৪’ পুরস্কার পেয়েছে। এ দুটি প্রকল্পের মধ্যে একটির উদ্ভাবক বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক এবং স্থপতি নুসরাত জাহান মিম। সম্প্রতি ইন্দোনেশিয়ায় এক অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। মিমের উদ্ভাবিত প্রকল্পটির নাম ‘পোর্টেবল হাউজিং ফর আরবান পুওর ইন বাংলাদেশ’। প্রস্তাবিত প্রকল্পে তিনি ঢাকা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন সমস্যা ও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর ওপর জোর দিয়েছেন। অপর প্রস্তাবিত প্রকল্পটি তৈরি করেছেন ফ্রান্সের তিন তরুণ। বিজ্ঞপ্তি।