বাংলাদেশের দেনা বাতিল করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন পরিকল্পনায় কথিত দাতাদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা, উন্নত দেশগুলোকে বাংলাদেশের বৈদেশিক দেনা সম্পূর্ণভাবে বাতিল করা এবং জলবায়ু তহবিল ব্যবস্থাপনায় বিশ্বব্যাংকের খবরদারি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।জাতিসংঘ আয়োজিত আসন্ন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) সম্মেলন সামনে রেখে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এবং দারিদ্র্যবিরোধী মঞ্চ আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানানো হয়।গত শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) এবং বৈশ্বিক উন্নয়ন সহযোগিতা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। সুপ্রর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান, পিয়াস করিম, অ্যাকশন এইড বাংলাদেশের প্রধান ফারাহ কবীর ও ইউএনএমসি এশিয়া অঞ্চলের পরিচালক মিনার পিম্পল।কাজী খলীকুজ্জমান বলেন, দেশের প্রবৃদ্ধি অর্জন সত্ত্বেও দারিদ্র্য দূর করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, বিদেশি সহযোগিতার ওপর নির্ভর না করে দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে এবং রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে।সেমিনারে সভাপতিত্ব করেন সুপ্রর সভাপ্রধান আবদুল আউয়াল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রর উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ। আয়োজকদের পক্ষে আলোচনায় অংশ নেন দারিদ্র্যবিরোধী মঞ্চের আহ্বায়ক মহসীন আলী, এইড অ্যাকাউন্টিবিলিটির আহ্বায়ক আহমেদ স্বপন মাহমুদ ও ইউএন মিলিনিয়ামের প্রতিনিধি মনীষা বিশ্বাস।