বাংলাদেশের পাট বিশ্বে বিপ্লব ঘটাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক কৃষক সমাবেশে গত বুধবার বক্তারা বলেন, বিশ্বে বাংলাদেশ এক নম্বর পাট রপ্তানিকারক দেশ। অচিরেই বাংলাদেশের এই পাট বিশ্বে আবার বিপ্লব ঘটাবে।স্থানীয় স্বাধীনতা চত্বরে এই সমাবেশের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিন। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। রাসিনের কৃষক কমিটির সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীরা যোগ দেন। হেলালুদ্দীন আহমদ বলেন, ‘পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানের পাট আমাদের দেশে উৎপন্ন হয়। একসময় আমাদের দেশের পাট সারা বিশ্বে ব্যাপক চাহিদার সৃষ্টি করেছিল। পরবর্তীকালে নাইলনের ব্যবহার বেড়ে যাওয়ায় পাটের চাহিদা কমে যায়। কিন্তু নাইলনের ব্যবহারের ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হওয়ায় আবার পাটের নানামুখী চাহিদা বাড়ছে।’ তিনি আরও বলেন, বাংলাদেশের বিজ্ঞানীরাই পাটের জিন-রহস্য উন্মোচন করেছেন।