বাংলাদেশের যাত্রীদের জন্য এমিরেটসের বিশেষ মূল্যছাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমিরেটস এয়ারলাইনস বাংলাদেশ থেকে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন গন্তব্যের বিমান ভাড়ায় ১০ শতাংশ মূল্যছাড় ঘোষণা করেছে।বাংলাদেশের যেসব যাত্রী আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে টিকিট ক্রয় ও ৩০ এপ্রিল নাগাদ ভ্রমণ করলে এই সুবিধা পাওয়া যাবে।এমিরেটসের যেকোনো কার্যালয় বা ট্রাভেল এজেন্টদের কাছ থেকে টিকিট কেনা যাবে। এ ছাড়া অনলাইন তথা এমিরেটসের ওয়েবসাইটের (www. emirates.com/bd) মাধ্যমেও টিকিটের জন্য বুকিং দেওয়া যাবে। বিজ্ঞপ্তি।