বাংলাদেশের সিএজি ফের অ্যাসোসাইয়ের পর্ষদ সদস্য হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) পুনরায় এশিয়ান অর্গানাইজেশন অব সুপ্রিম অডিট ইনস্টিটিউশনসের (অ্যাসোসাই) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন। ভারতের জয়পুরে সমপ্রতি অনুষ্ঠিত অ্যাসোসাইয়ের দ্বাদশ সম্মেলনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১২-২০১৫ মেয়াদে অ্যাসোসাইয়ের পরিচালনা পর্ষদের সদস্য পদে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ভোট অর্জন করে। সম্মেলনে এশিয়া মহাদেশের ৪৫টি দেশের সুপ্রিম অডিট ইসস্টিটিউশনগুলোর প্রতিনিধিরা যোগ দেন। এতে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আহমেদ আতাউল হাকিম তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রসঙ্গত বাংলাদেশ ইতিপূর্বে অ্যাসোসাইয়ের অষ্টম, নবম ও একাদশ সম্মেলনে সংস্থাটির পরিচালনা পর্ষদের নির্বাচিত সদস্য হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে।