বাংলাদেশ-ভারত ধানবীজ বাণিজ্য বাড়ানোর পরামর্শ

বাংলাদেশ ও ভারতের মধ্যে অনানুষ্ঠানিকভাবে ধানবীজের যে বাণিজ্য হচ্ছে, তা আনুষ্ঠানিকভাবে সম্প্রসারণের সুযোগ রয়েছে৷ সে ক্ষেত্রে গুণগত মানসম্পন্ন ধানবীজ যেন আমদানি করা যায়, সেদিকে নজর দিতে হবে৷ আর বাংলাদেশ থেকেও ধানবীজ রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন বাধা অপসারণ করতে হবে৷
বাংলাদেশের উন্নয়ন সমন্বয় এবং ভারতের কাটস ইন্টারন্যাশনাল যৌথভাবে ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে ধানবীজ বাণিজ্যের প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ’ শীর্ষক যে গবেষণা পরিচালনা করছে, তার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশনা উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে এসব অভিমত উঠে আসে৷ রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে গতকাল দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়৷
সকালে সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর েখান্দকার ইব্রাহীম খালেদ৷ এতে সম্মানিত অতিথির বক্তব্যে ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন বলেন, বীজ হলো কৃষক ও কৃষির প্রাণ৷ আর তাই ভালো ও উন্নত মানের ধানবীজ কৃষকের হাতে পেঁৗছানো গুরুত্বপূর্ণ৷ তিনি আরও বলেন, যেহেতু হাইব্রিড বীজ পুনরু ৎপাদন ও পুনর্ব্যবহার করা যায় না, সেহেতু এই বীজেরই বাণিজ্য হয়৷
মাহবুব হোসেন আরও বলেন, বাণিজ্য মানে বেসরকারি খাতের সম্পৃক্ততা ও সক্রিয়তা৷ তবে বেসরকারি খাতের সঙ্গে সরকারও যুক্ত থাকতে পারে৷ আর এভাবেই বীজ বাণিজ্য সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) একটি অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে৷ তিনি বলেন, বোরো জাতের ধান উদ্ভাবন ও উৎপাদনে বাংলাদেশ খুব ভালো করেছে৷ আর তাই ভারত ব্রি-২৯ আমদানি ও ব্যবহার করে লাভবান হতে পারে৷
উদ্বোধনী পর্বের আরেক অতিথি কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগের মহাপরিচালক আনোয়ার ফারুক বলেন, ভারত থেকে গুণগত মানসম্পন্ন বীজ আমদানি করা যায় আর তা যিদ আমাদের জন্য উপকারী হয়, তাহলে এতে কোনো বাধা থাকা উচিত নয়৷ আর একইভাবে বাংলাদেশ থেকে ধানবীজ রপ্তানিতেও কোনো বাধা থাকা উচিত নয়৷
সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রথম কর্ম অধিবেশনে গবেষণার ফলাফল দুটি পৃথক প্রতিবেদনে তুলে ধরেন বিআইআইএসএসের গবেষক মাহফুজ কবির ও কাটসের উপনির্বাহী পরিচালক বিপুল চ্যাটার্জি।
এসব প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকাজুড়ে ধানবীজের অনানুষ্ঠানিক বাণিজ্য হচ্ছে। বিশেষ করে যশোর জেলার বেনাপোল ও জীবননগর, কুষ্টিয়ার প্রাগপুর, চুয়াডাঙ্গার দর্শনা, রাজশাহীর গোদাগাড়ী, লালমনিরহাটের বুড়িমারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদসহ আরও কিছু এলাকায় ভারত থেকে অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন জাতের ধানবীজ আমদানির তথ্য পাওয়া গেছে। তিন থেকে ১০ জনের ছোট ছোট কারবািরর দল এই আমদানিতে জড়িত। ভারতীয় স্বর্ণা, সম্পা, মিনিকেট ও পারিজা ধান সীমান্ত অঞ্চলে তো বটেই, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও জনপ্রিয়।
অন্যদিকে, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ওডিশা ও ঝাড়খন্ডে বাংলাদেশি একাধিক জাতের ধানের চাষ হচ্ছে। ব্রি-২৮ ও ব্রি-২৯ ভারতের এসব রাজ্যে জনপ্রিয় হচ্ছে। বাংলাদেশের বিআর-১১ জাতটি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় কৃষকেরা চাষ করছেন। ভারত সার্বিকভাবে ধানবীজের নিট রপ্তানিকারক হলেও এই চারটি রাজ্য বীজ ঘাটতির রাজ্য বলে পরিচিত। সম্প্রতি আসামের কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটকে অনুরোধ করেছে বিআর-২৯ জাতের ধানবীজ সরবরাহ করার জন্য। কেননা, এই জাতটি আসামের মাটিতে চাষের উপযোগী বলে প্রতীয়মান হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ৪০ কেজি এসএল-৮এইচ হাইব্রিড বীজ ভারতে রপ্তানি করেছে, যা সেখানে পরীক্ষামূলকভাবে চাষ করা হবে।
আবার বাংলাদেশে ধানবীজ আমদানি ও তা বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতিস্থাপনে তেমন কোনো বাধা নেই। অন্যদিতে ভারতের দিক থেকে ধানবীজ আমদানিতে তুলনামূলকভাবে প্রতিবন্ধকতা অনেক বেশি। বাংলাদেশ থেকে ধানবীজ আমদানিতে কেন্দ্রীয় সরকারের অনুমোদন, এ-সংক্রান্ত দলিলপত্র প্রক্রিয়াকরণ এবং সংশ্লিষ্ট একাধিক কর্তৃপক্ষের সত্যায়ন সম্পন্ন করতে অনেক বেশি সময় লেগে যায়। বলা যায়, ভারত সরকার বীজ আমদানিতে যে ধরনের নীতি ও নিয়ন্ত্রণের পদ্ধতি চালু করে রেখেছে, তা সে দেশের কোনো ক্ষুদ্র, মাঝারি ও বৃহত্ পরিসরের কৃষকদের পক্ষে তা মেনে নিয়ে বৈধ উপায়ে আমদানি করা সম্ভব হয়ে ওঠে না।
এসব কারণেই অনানুষ্ঠানিকভাবে ধানবীজের বাণিজ্য বেড়ে চলেছে৷ এতে করে নিম্নমানের ধানবীজ বাংলাদেশে প্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে৷ আর তাই আনুষ্ঠানিকভাবে আমদানি করা হলে এই ঝুঁকি কমবে বলেও এই অিধবেশনে বক্তারা অভিমত প্রকাশ করেন৷