বাংলাদেশ-ভারতের উপকূলীয় জাহাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ১৪ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে উপকূল ধরে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। এ পথে উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত শনিবার কেন্দ্রীয় জাহাজ পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ির এক বৈঠকের পর জাহাজ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, আগামী নভেম্বর মাসে দুই দেশের মধ্যে উপকূলীয় পণ্য পরিবহনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সে অনুযায়ী পশ্চিমবঙ্গের হলদিয়া ও ওডিশার পারাদ্বীপ সমুদ্রবন্দর এবং বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নিয়মিত চলাচল করবে পণ্যবাহী জাহাজ। এটি পুরোপুরি চালু হলে পারস্পরিক বাণিজ্য আরও বৃদ্ধি পাবে এবং দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে।