প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ১২ সদস্যদের একটি প্রতিনিধিদল গতকাল রোববার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর পরিচালনা পর্ষদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। এতে বস্ত্র ও পোশাক খাতের বিভিন্ন বিষয়ে আেলাচনা হয়। ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি মোহাম্মদ নাছির, মাহমুদ হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিটিএমএর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দেন সংগঠনের সহসভাপতি ফজলুল হক। সিআইআই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারতের করোনা নিটওয়্যারের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক এস কাথিরেশ।
বিজ্ঞপ্তি