বাংলাদেশ-মিয়ানমার চেম্বারের সাধুবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে বান্দরবানের গুনধুম পর্যন্ত ১২৮ কিলোমিটার রেলপথ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মিয়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
গতকাল বুধবার সংগঠনটির সভাপতি এস এম নুরুল হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ উদ্যোগকে স্বাগত জানান।
এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য দুই দেশের ব্যবসায়িক সংগঠনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জ্ঞাপন করা হয়। নুরুল হক বলেন, বহু প্রতীক্ষিত এ রেলপথ নির্মিত হলে প্রতিবেশী দেশ মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বহুলাংশে বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বাণিজ্যপ্রবাহেও গতি সঞ্চার হবে। পাশাপাশি সৈকতের জেলা কক্সবাজারও পর্যটন হাব হিসেবে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে
উঠবে। রেলপথ নির্মাণ প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন এ ব্যবসায়ী নেতা।
গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ রেলপথ নির্মাণ প্রকল্পটি অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।