বাংলাফোনের ট্রান্সমিশন ব্যান্ডউইথ ইজারা নিয়েছে বাংলালিংক
বেসরকারি পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) কোম্পানি বাংলাফোন লিমিটেডের ট্রান্সমিশন-সেবাসুবিধা ব্যবহার করবে মুঠোফোন অপারেটর বাংলালিংক।গতকাল শনিবার রাজধানীর গুলশানে বাংলালিংকের কার্যালয়ে এ-সংক্রান্ত একটি লিজ বা ইজারা চুক্তি সই করা হয়। বাংলালিংকের চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) মোহামেদ ওসমান এবং বাংলাফোনের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ এইচ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।বাংলালিংকের বিপণন পরিচালক শিহাব আহমেদ জানান, দুটি প্রতিষ্ঠানের অনলাইন-সুবিধা একত্রিত করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা সরবরাহ করা যাবে।অনুষ্ঠানে বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) আশের ইয়াকুব খান, রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক জাকিউল ইসলাম, বাংলাফোনের বিজনেস ইন্টিগ্রেশনের প্রধান মাসুদুল হক, এসঅ্যান্ডএম ম্যানেজার ফেরদৌস রুবাইয়াৎ হোসেইনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।