বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ১৫ দিন পর আমদানি-রপ্তানি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ১৫ দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার থেকে আবার কর্মচঞ্চল হয়ে উঠেছে।বাংলাদেশ, ভারত ও নেপালের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা কোরবানির ঈদ ও দুর্গাপূজা উপলক্ষে (সাপ্তাহিক ছুটিসহ) গত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখে। বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা সৈয়দ হুমায়ূন আখতার এবং পঞ্চগড় আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদী হাসান খান জানান, গতকাল দুপুর থেকেই তিন দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।