বাংলাবান্ধা স্থলবন্দর দুই দিন পর সচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার সকাল থেকে আবার তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে পণ্য পরিবহন শুরু হয়েছে। পঞ্চগড় মোটর মালিক ও শ্রমিকদের তিনটি সংগঠন গত বৃহস্পতিবার এই স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করায় অচলাবস্থা দেখা দিয়েছিল। তারা স্থলবন্দরে পণ্য পরিবহনে ‘বকশিশের’ নামে কুলি শ্রমিকদের চাঁদাবাজি বন্ধের দাবি ও স্থলবন্দর কর্তৃপ‌ক্ষের বিরুদ্ধে নিয়মনীতি না মানার অভিযোগ এনে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করে। পরদিন শুক্রবার রাতে মোটর মালিক সমিতি ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে সমঝোতা হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। বৈঠকে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।