বাংলাবান্ধা স্থলবন্দর ১৩ দিন বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজা ও ঈদ উপলক্ষে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর গতকাল মঙ্গলবার থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশ, ভারত ও নেপালের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ অ্যাজেন্টরা যৌথভাবে ১৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক কাজী আল তারেক।
স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. আবদুল আলীম অবশ্য বলেন, টানা প্রায় দুই সপ্তাহ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।