বাংলাবান্ধা স্থলবন্দরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে গত ২০১২-১৩ অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে।
আলোচ্য বছরে এ বন্দরে মোট রাজস্ব আদায় হয়েছে ১৩ কোটি ৮২ লাখ টাকার; যা নয় কোটি টাকার লক্ষ্যমাত্রার চেয়ে
চার কোটি ৮২ লাখ টাকা বেশি। এর আগের ২০১১-১২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় এক কোটি ৬৩ লাখ টাকা বেশি
আদায় হয়েছে।
জানা গেছে, বর্তমানে এ বন্দর বাংলাদেশ থেকে ভারতে তৈরি পোশাক, শাড়ি ও ব্যাটারি এবং নেপালে কটন ওয়েস্ট, পাট
ও পাটজাত দ্রব্য, কাপড়, প্লাস্টিক হ্যাঙ্গার, কোমল পানীয়, ব্যাটারি, গ্লাস প্রভৃতি রপ্তানি হয়।
কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শোয়েবুল ইসলাম বলেন, ২০১২-১৩ অর্থবছরে এ বন্দর দিয়ে দুই কোটি ৯৪ লাখ ডলারের
পণ্য ভারত ও নেপালে রপ্তানি হয়েছে, যা এর আগের বছরে ছিল প্রায় ৩৯ লাখ ৪৩ হাজার ডলার।
পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মেহেদী হাসান খান বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর হচ্ছে একটি ত্রি-দেশীয়
বন্দর। তাই এ বন্দর দিয়ে মানুষ পারাপার শুরু হলে এবং আরও পণ্য আমদানির অনুমতি দেওয়া হলে রাজস্ব আদায়ও
বাড়বে।