বাংলাবান্ধা স্থলবন্দরে শুল্ক আদায় বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে শুল্ক আদায়ের পরিমাণ বাড়ছে। শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বরে আয় হয়েছে প্রায় সাড়ে নয় কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল পাঁচ কোটি টাকা। আগের ২০১৩-১৪ অর্থবছরে এই স্থলবন্দরে প্রায় ২৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।