বাংলামোটরে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১৮২তম শাখার উদ্বোধন

ঢাকার বাংলামোটরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮২তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গত সোমবার (৩০ ডিসেম্বর) ব্যাংকের পরিচালক খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফরমান আর চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক মো. আনোয়ার হোসেন, আব্দুল মালেক মোল্লা, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট হাসিনা নেওয়াজ এবং প্রিন্স করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কাইয়ুম খান।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শাখা ব্যবস্থাপক মো. জাহিদ হাসানকে পরিচয় করিয়ে দেন।
এ সময় এআইবিএল ঢাকা নর্থ জোনের হেড এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুরুল আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. হাবীব উল্লাহ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সব শাখায় শরিয়াহ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।
এমডি ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এ এলাকার উন্নয়নে সহযোগী হবে।