বাংলালায়নের গ্রাহক এক লাখ ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াইম্যাক্স নেটওয়ার্ক অপারেটর বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেডের গ্রাহকসংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। গত সোমবার স্থানীয় হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল মান্নান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে সাতটি বিভাগীয় শহরে প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক স্থাপন করতে সক্ষম হয়েছে। চলতি মাসের মধ্যে আরও ৩০টি জেলায় নেটওয়ার্ক বিস্তারের কার্যক্রম সম্পন্ন হবে। আগামী ডিসেম্বরে দেশের বাকি জেলাগুলোতেও নেটওয়ার্কের বিস্তার সম্পন্ন করে সমগ্র বাংলাদেশকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি (ফোর জি টেকনোলজি) সেবার আওতায় আনার আশা প্রকাশ করা হয়।অনুষ্ঠানে বাংলালায়নের প্রধান নির্বাহী কর্মকর্তা নেইল গ্রাহাম, প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শফিউল হক চৌধুরী, করিগরি পরিচালক আজহার এইচ চৌধুরী, প্রধান বিপণন কর্মকর্তা আব্রাহাম কায়কোবাদ, অর্থ পরিচালক জিল্লুর রহমান, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রধান জি এম ফারুক খান প্রমুখ উপস্থিত ছিলেন।