প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের গণসংযোগ এজেন্সি হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে কনসিটো পিআর। ৪ ফেব্রুয়ারি বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগারস ডেনে আয়োজিত অনুষ্ঠানে বাংলালিংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) এরিক অস্ এবং কনসিটো পিআরের ম্যানেজিং ডিরেক্টর মঈন তারিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ, হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন (মার্কেটিং) নাফিস আনোয়ার চৌধুরী, পিআর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মামুন আর রশীদ, পিআর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) আংকিত সুরেকা, কনসিটো পিআরের চিফ অপারেটিং অফিসার (সিওও) মানজেনো রায়হান খান, হেড অব স্ট্র্যাটেজি আদেল আহমেদ। বিজ্ঞপ্তি।