বাংলালিংক ও ইউনাইটেড হাসপাতালের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংক ও ইউনাইটেড হাসপাতালের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলালিংকের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের উপযুক্ত পোষ্যদের স্বাস্থ্যসেবা দেবে ইউনাইটেড হাসপাতাল। ইউনাইটেড হাসপাতালের এমডি ফরিদুর রহমান খান এবং বাংলালিংকের এমডি আহমেদ আবু দোমা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের রেগুলেটরি ও লিগ্যাল অ্যাফেয়ার্সের পরিচালক জাকিরুল ইসলাম ও নিরাপত্তা ব্যবস্থাপক শেখ মো. মইনুল আলম এবং ইউনাইটেড হাসপাতালের হেড অব টিম ম্যানেজমেন্ট নাজমুল হাসান, ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবুল হোসেন, মোস্তফা বেলাল, সঞ্জয় মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।