বাংলালিংক ও কনসিটো পিআরের মধ্যে চুক্তি সই

দেশের মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ও গণসংযোগ এজেন্সি কনসিটো পিআরের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে বাংলালিংকের পিআরের দায়িত্ব পালন করবে কনসিটো পিআর। আজ শুক্রবার বাংলালিংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস্ এবং কনসিটো পিআরের ব্যবস্থাপনা পরিচালক মঈন তারিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় দুই পক্ষই দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপনের জন্য এক সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এরিক অস্ বলেন, ‘আমাদের গণসংযোগ (পাবলিক রিলেশন) কার্যক্রমের জন্য কনসিটো পিআর-কে সহযোগী হিসেবে পেয়ে আমরা আনন্দিত। কনসিটো পিআর এর সঙ্গে আমরা গণসংযোগে নতুন লক্ষ্য অর্জনের আশাবাদ ব্যক্ত করি।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মঈন তারিক বলেন, ‘টেলিকম ইন্ডাস্ট্রি খুবই চ্যালেঞ্জিং, এই কাজটি হাতে নিতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাব।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ; হেড অফ পিআর অ্যান্ড কমিউনিকেশন, মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী; পিআর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট জেনারেল ম্যানেজার, মার্কেটিং মামুন আর রশীদ; পিআর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং আংকিত সুরেকা। কনসিটো পিআরের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার (সিওও) মানজেনো রায়হান খান ও হেড অফ স্ট্রাটেজি আদেল আহমেদ।