বাংলালিংক ও ব্র্যাক ব্যাংকের মোবাইল রেমিট্যান্স সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী-আয় দেশে তাঁদের স্বজনদের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলালিংক ও ব্র্যাক ব্যাংক গতকাল মঙ্গলবার একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আবু দোমা এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ক্যাশ ম্যানেজমেন্ট, কাস্টডিয়াল সার্ভিস-প্রবাসী ব্যাংকিং ও করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান জীশান কিংশুক হক, হেড অব ট্রেড অ্যান্ড রেমিট্যান্স শামসুল হক সুফিয়ানী, প্রবাসী ব্যাংকিংয়ের সিনিয়র ম্যানেজার শাহরিয়ার মো. জামিল ও অ্যাসোসিয়েট ম্যানেজার ওবায়দুর রশীদ বিন শাকরাত কাদেরী উপস্থিত ছিলেন।অন্যদিকে বাংলালিংকের সিসিও আশের ইয়াকুব খান, বিপণন পরিচালক শিহাব আহমেদ; জনসংযোগ, যোগাযোগ ও এম-কমার্সের প্রধান সোলায়মান আলম এবং ট্রেজারি প্রধান কে এম জাকারিয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।