বাংলালিংক তথ্যভান্ডার হিসেবে টেরাডাটাকে বেছে নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি খাতের মোবাইল ফোন কোম্পানি বাংলালিংক কৌশলগত বিশ্লেষণের প্রয়োজনে তথ্যভান্ডার (ডেটা ওয়্যারহাউস) হিসেবে বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠান টেরাডাটা করপোরেশন ওয়্যারহাউসকে বাছাই করেছে। এর ফলে এ প্রতিষ্ঠানের তথ্যভান্ডার বাংলালিংকের দুই কোটিরও বেশি গ্রাহককে দ্রুত ও উন্নত সেবা দেবে।গতকাল মঙ্গলবার এ লক্ষ্যে টেরাডাটা করপোারেশনের বাংলাদেশের সহযোগী লিইডস করপোরেশন ও বাংলালিংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের সিএফও মোহাম্মদ ওসমান, বিপণন পরিচালক শিহাব আহমেদ, ঊর্ধ্বতন ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম, টেরাডাটা বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবস্থাপনা পরিচালক খুররম রাহাত, এলইডিএস করপোরেশন প্রধান পরিচালন কর্মকর্তা বশিরউদ্দিন তালুকদার, টেরাডাটার বিজনেস রিলেশনস ম্যানেজার ফারজানা আহমেদ উপস্থিত ছিলেন বলে বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বাংলালিংকের সিএফও মোহাম্মদ ওসমান বলেন, তথ্যভান্ডার হচ্ছে এমন এক শক্তিশালী সম্পদ, যা প্রতিযোগিতায় টিকে থাকতে ও বাজারে জায়গা করে নিতে অবশ্য প্রয়োজন।টেরাডাটা বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবস্থাপনা পরিচালক খুররম রাহাত বলেন, তথ্য সংগ্রহ করে ও ব্যবহার করতে বাংলালিংককে টেরাডাটা এন্টারপ্রাইজ তথ্যভান্ডার হিসেবে সহযোগিতা করবে। এ ছাড়া টেরাডাটা তথ্যভান্ডার ও প্রযুক্তি ব্যবহার করে বাংলালিংকের প্রান্তিক গ্রাহকেরাও সরাসরি উন্নতমানের তথ্য পেতে পারবেন।