বাংলালিংক ভাইবার প্যাক ছয় টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংক গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে বাজারে নিয়ে এসেছে দৈনিক ছয় টাকায় ভাইবার প্যাক। এই অফারের আওতায় সব ধরনের ভাইবার সেবা পাওয়া যাবে। এই প্যাক কিনলে গ্রাহক পুরো দিন আনলিমিটেড তথা যত খুশি তত পরিমাণ ভাইবার ব্যবহার করতে পারবেন।
যেকোনো বাংলালিংক প্রিপেইড এবং কল ও কন্ট্রোল গ্রাহক ইন্টারনেট ব্যবহারযোগ্য হ্যান্ডসেট থাকলেই এ প্যাকের সুবিধা উপভোগ করতে পারবেন। অফারটি সীমিত সময়ের জন্য। এ ক্ষেত্রে অবশ্য ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য।
তবে প্যাকটির ইন্টারনেট শুধু ভাইবার ব্যবহারের জন্য। গ্রাহক অন্য কোনো ওয়েবসাইট ব্রাউজ করলে তা ‘পে এজ ইউ গো’ হারে চার্জ হবে, যদি গ্রাহকের অন্য কোনো ইন্টারনেট প্যাক নেওয়া না থাকে।
ভাইবার ডেইলি প্যাক কিনতে ডায়াল করতে হবে ৫০০০* ৫৩৫# নম্বরে। ডেইলি ভাইবার প্যাক কতটুকু ব্যবহার হয়েছে জানতে ডায়াল করতে হবে *৫০০০*৫০০# নম্বরে। আর এই প্যাক বন্ধ করার জন্য ডায়াল করতে হবে *৫০০০*৫৩৯# নম্বরে। বিজ্ঞপ্তি।