বাংলালিংক লিজ নিল বাংলাফোনের ট্রান্সমিশন ব্যান্ডইউইথ
বেসরকারি পাবলিক সুইচ টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) কোম্পানি বাংলাফোন লিমিটেডের ট্রান্সমিশন সেবাসুবিধা ব্যবহার করবে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংক। গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে বাংলালিংক এ সুবিধা ব্যবহার করবে। আজ শনিবার রাজধানীর গুলশানের বাংলালিংকের করপোরেট কার্যালয় ‘টাইগার ডেনে’ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি সই করেন বাংলালিংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহামেদ ওসমান ও বাংলাফোনের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ এইচ খান।বাংলালিংকের বিপণন পরিচালক শিহাব আহমেদ জানান, বাংলাদেশের মোট জনসংখ্যার ৯৩ শতাংশের কাছে ডেটা পৌঁছাতে পারবে বাংলালিংক। দেশের সবচেয়ে বড় নিজস্ব ভূগর্ভস্থ ট্রান্সমিশন নেটওয়ার্ক ছাড়াও পদ্মার নিচ দিয়ে সাবমেরিন কেবলও রয়েছে। তিনি আরও বলেন, বাংলালিংক দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে সবচেয়ে বড় ট্রান্সমিশন রিং তৈরি করেছে। আর বাংলাফোন লিমিটেড তাদের অতিরিক্ত (রিডানডেন্ট) অপটিক্যাল ফাইবার দিয়ে ছোট ছোট রিং তৈরির মাধ্যমে শহরের আর্থিক প্রতিষ্ঠানে ব্যান্ডউইডথ সরবরাহ করে। ফলে দুটি প্রতিষ্ঠানের অনলাইনের সুবিধা একত্র করে গ্রাহকদের সর্বোচ্চ সেবা সরবরাহ করা যাবে বলে আশা করছি।