বাংলালিংকের টেলিকম ব্র্যান্ড আইকন বিষয়ে কনকর্ডের সঙ্গে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলালিংক টেলিকম ব্র্যান্ড আইকন’-এর আওতায় এই মোবাইল অপারেটরের গ্রাহকেরা মুঠোফোনের সর্বোচ্চ সুবিধা উপভোগ করেন। বিশেষ করে অভিজাত গ্রাহকদের জন্য বাংলালিংক এই ব্র্যান্ড চালুর মাধ্যমে বাড়তি সুবিধা নিশ্চিত করেছে বলে জানান এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই প্রিমিয়াম ব্র্যান্ড আইকন নিয়ে কনকর্ড এন্টারটেইনমেন্টের সঙ্গে বাংলালিংক গতকাল সোমবার একটি চুক্তি সই করেছে। বাংলালিংকের রাজধানীর গুলশানের কার্যালয় টাইগার ডেনে এই চুক্তি হয়। উভয় পক্ষের ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এই চুক্তি সই করা হয়েছে বলে জানিয়েছে বাংলালিংক কর্তৃপক্ষ। সমঝোতা চুক্তিতে সই করেছেন, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা এবং কনকর্ড গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল।এই চুক্তির আওতায় বাংলালিংকের আইকন ব্র্যান্ডের গ্রাহকেরা কনকর্ডের ফয়’স লেক রিসোর্ট, মোটেল আটলান্টিক ও ফ্যান্টাসি কিংডমে অগ্রাধিকার এবং বিশেষ সেবা সুবিধা উপভোগ করতে পারবেন। এসব স্থানে বুকিংয়ের ক্ষেত্রে তাঁদের সর্বাত্মক সেবা প্রদান করবেন কনকর্ডের বিপণন নির্বাহীরা। সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যেমন মূল্যছাড় পাবেন, তেমনি বিশেষ স্থানগুলো ব্যবহার এবং ওয়াটার পার্কে সৌজন্য প্রবেশসুবিধা ও সব রাইডে ছাড় পাবেন বাংলালিংকের আইকন গ্রাহকেরা। অনুষ্ঠানে বাংলালিংক ও কনকর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।