বাংলালিংকের থ্রিজি চালু উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলালিংকের থ্রিজি কার্যক্রম চালুর উদ্যাপন অনুষ্ঠানে অতিথিরা ষ প্রথম আলো
বাংলালিংকের থ্রিজি কার্যক্রম চালুর উদ্যাপন অনুষ্ঠানে অতিথিরা ষ প্রথম আলো

দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক সম্প্রতি বাণিজ্যিকভাবে থ্রিজি কার্যক্রম চালু করেছে।
থ্রিজির আনুষ্ঠানিক বাণিজ্যিক কার্যক্রম শুরু উপলক্ষে বাংলালিংক গত সোমবার ঢাকার ওয়েস্টিন হোটেলে একটি উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করে। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  
অনুষ্ঠানে আরও ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীলকান্তি বোস, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মো. আবু বক্কর সিদ্দিক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান।
বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ, জ্যেষ্ঠ পরিচালক জাকিউল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।