বাংলালিংকের থ্রিজি সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের থ্রিজি সেবা শুরু হয়েছে।
নগরের উপশহর এলাকার একটি রেস্তোরাঁয় গতকাল মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে এই থ্রিজি প্রযুক্তি সেবার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেটে বাংলালিংকের আঞ্চলিক বাণিজ্যিক প্রধান শেখ নুর-উল-আলম।