বাংলালিংকের নতুন সিসিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিহাব আহমাদ
শিহাব আহমাদ

শিহাব আহমাদ মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বা  সিসিও হিসেবে নিয়োগ পেয়ে-ছেন। তিনি ২৬ জুন দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে শিহাব আহমাদ বাংলালিংকের জ্যেষ্ঠ বিপণন পরিচালক ছিলেন। তিনি বিগত আট বছর ধরে এ প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

শিহাব আহমাদ লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্স থেকে এমবিএ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি লাভ করেন।

এখন থেকে শিহাব আহমাদ বাংলালিংকের এক হাজার ৭০০ জনের কর্মাশিয়াল গ্রুপ বা বাণিজ্যিক দলকে পরিচালনার দায়িত্বে থাকবেন। বিজ্ঞপ্তি।