বাংলালিংকের প্রধান কার্যালয়ে স্ট্যানচার্টের এটিএম বুথ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্প্রতি ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয়ে একটি এটিএম বুথ খুলেছে।এটিএম বুথটির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ওসমান ও মানবসম্পদ প্রশাসন পরিচালক তারেক বিরাম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ওরিজিনেশন ও ক্লায়েন্ট কাভারেজ) আবরার আনোয়ার, কনজ্যুমার ব্যাংকিংয়ের ভারপ্রাপ্ত প্রধান সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।এটিএম মেশিনটি শুধু বাংলালিংকের কর্মীরা ব্যবহার করবেন। বিজ্ঞপ্তি।