বাংলালিংকের মোবাইল ফোনে জীবন বিমার প্রিমিয়াম দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংক ও জীবন বীমা করপোরেশন (জেবিসি) মোবাইল ফোনভিত্তিক একটি ইলেকট্রনিক ইনস্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট সার্ভিস বা জীবন বিমার প্রিমিয়াম দেওয়ার সেবা চালু করেছে।জেবিসির সব পলিসি হোল্ডারদের জন্য চালু করা নতুন সেবাটির নাম দেওয়া হয়েছে ‘বাংলালিংক মোবাইল ক্যাশ ইনস্যুরেন্স পে’। ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গত রোববার আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেবিসির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক পরীক্ষিত দত্ত চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও সিএফও মোহামেদ ওসমান। বিজ্ঞপ্তি।