বাংলালিংকের সিইও আহমেদ আবু দোমা এখন ওরাসকমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলালিংকের প্রধান নির্বাহী আহমেদ আবু দোমা ওরাসকম টেলিকম হোল্ডিংসের (ওটিএইচ) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি ওটিএইচের পরিচালনা পর্ষদ আবু দোমাকে এই নিয়োগ দিয়েছে।গত সোমবার ওরাসকমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে প্রতিষ্ঠানটির নির্বাহী সভাপতি নাগিব সাউরিস বলেন, ‘দোমা প্রতিষ্ঠানকে দীর্ঘ ১৩ বছর ধরে সেবা দিয়েছেন। তাঁর অনন্য অভিজ্ঞতা প্রতিষ্ঠানকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস করি।’বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রধান নির্বাহী কর্মকর্তার পদটি আপাতত শূন্য থাকলেও এক সপ্তাহের মধ্যেই এই পদে নতুন কেউ যোগ দেবেন।