বাইকচালকদের জন্য জোভাগোর অফার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল বা বাইকচালকদের জন্য অনলাইনে কম খরচে হোটেল বুকিং সুবিধা আনল জোভাগো। যারা বাইকার্স গ্রুপ বা বাইক নিয়ে দলবেঁধে বিভিন্ন স্থানে ঘুরতে যায়, এখন কম খরচে অনলাইন থেকে হোটেল বুকিং নিতে পারবে। চট্টগ্রাম, ঢাকা, সিলেট, খুলনা ও রাজশাহীতে এ সুবিধা পাওয়া যাবে।
মে মাসের প্রথম সপ্তাহ থেকে এ সুবিধা পাওয়া যাবে। জোভাগোর ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন ব্যবহার করে এ সুবিধা পাওয়া যাবে। আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে রয়েছে অ্যাপ। ঈদ উপলক্ষে অনলাইনে আগেভাগে হোটেল বুকিং দিয়ে রাখলে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা। বিজ্ঞপ্তি