প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথইস্ট ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতা কর্মকাণ্ডের অংশ হিসেবে নাটোরের লালপুর-বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত ছাত্রীদের স্কুল ও কলেজে যাতায়াতের সুবিধার্থে ১০০টি বাইসাইকেল অনুদান হিসেবে দিয়েছে। এ উপলক্ষে গত শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নাটোর জেলা কমান্ড শাখা একটি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সাংসদ মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ও সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন। বিজ্ঞপ্তি