বাইসাইকেল রপ্তানিতে ৪১ শতাংশ পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে তৈরি বাইসাইকেল রপ্তানিতে কয়েক বছর ধরে দেশীয় রপ্তানিকারকেরা ভালো করলেও চলতি ২০১২-১৩ অর্থবছরে পারেননি। এবার রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এই অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট এক কোটি ৭১ লাখ ডলারের বাইসাইকেল রপ্তানি হয়েছে। এই আয় এবারের লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ দশমিক ৬০ শতাংশ ও আগের ২০১১-১২ অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৬১ শতাংশ কম।গত অর্থবছরের প্রথম প্রান্তিকে এই খাত থেকে রপ্তানি থেকে আয় হয়েছিল দুই কোটি ৭১ লাখ ডলার। এর ভিত্তিতে এ বছর রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয় দুই কোটি ৮৪ লাখ ডলার।২০১১-১২ অর্থবছরে বাইসাইকেল রপ্তানি করে বাংলাদেশ মোট ১০ কোটি ৫৫ লাখ ডলার আয় করেছে। এর ভিত্তিতে চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১২ কোটি ২০ লাখ ডলার।তবে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, ইউরোপের দেশগুলোতে ঋণসংকটসহ বিশ্ব অর্থনীতিতে মন্দার কারণে রপ্তানি যেভাবে কমছে, তাতে এ বছর লক্ষ্যমাত্রা পূরণ না-ও হতে পারে।প্রসঙ্গত, এ দেশের বাইসাইকেল খাতের দুটি ধারা রয়েছে। একদিকে উন্নত মানের বাইসাইকেল তৈরি করে তা বিদেশে রপ্তানি করা হচ্ছে, অন্যদিকে দেশে ব্যবহারের জন্য বিভিন্ন দেশ থেকে সাইকেল আমদানি হচ্ছে।