বাকেরগঞ্জের কাকরধা বন্দরে জনতা ব্যাংকের ৮৬২তম শাখা চালু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরধা বন্দরে জনতা ব্যাংকের ৮৬২তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ।জনতা ব্যাংকের বরিশাল ও খুলনা অঞ্চলের মহাব্যবস্থাপক ভীষ্মদেব মণ্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, দুর্গাপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছালাম ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ শওকত হোসেন সন্যামত, আমিনুল হক মোল্লা, স্থানীয় কৃষক আবদুল হাকিম সিকদার ও প্রবাসী সন্তানের মা ফতেমা নাসরিন বক্তব্য দেন।অনুষ্ঠানে দুর্গাপাশা, ফরিদপুর ও কবাই ইউনিয়নের কৃষক, গৃহিণী, স্কুল-কলেজের শিক্ষক, আইনজীবী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।