ডরপ ও জিটিসিএলের চুক্তি
বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ গ্যাস পাইপলাইনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে
কুমিল্লা জেলার বাখরাবাদ থেকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পর্যন্ত ৬০ কিলোমিটার দীর্ঘ গ্যাস সঞ্চালন পাইপলাইন স্থাপনের ক্ষেত্রে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পুনর্বাসন করা হবে।এ ব্যাপারে ঢাকায় গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) সম্প্রতি একটি সমঝোতা চুক্তি সই করেছে।জিটিসিএলের কোম্পানি সচিব মো. ইউনুছ ও ডরপের প্রশাসন ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জিটিসিএলের উপমহাব্যবস্থাপক (লিগ্যাল অ্যাফেয়ার্স) এম এ মাজেদ, প্রকল্প পরিচালক মো. আইনুল কবির ও ব্যবস্থাপক (এস্টেট) সরোজ কান্তি মজুমদার এবং ডরপের এমআইএস ম্যানেজার রণজিৎ কুমার দাস ও মনিটরিং অফিসার মো. জোবায়ের রুবেল উপস্থিত ছিলেন।চুক্তি অনুযায়ী ডরপ কুমিল্লা জেলার বাখরাবাদ থেকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ পর্যন্ত স্থাপিত ৬০ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন বসানোর ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়াসহ পুনর্বাসন করা হবে। বিজ্ঞপ্তি।