বাগমারায় নতুন করদাতাদের সনদ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় নতুন করদাতা সংগ্রহ ও কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ বিতরণ হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহীর উপকরকমিশনার কাওসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অঞ্চলের কর কমিশনার রোকেয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর যুগ্ম কর কমিশনার আবুল কালাম। অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, কামাল হোসেন, হাফিজুর রহমান ও ওয়াকিল আহমেদ। অনুষ্ঠানে তাৎক্ষণিক মূল্যায়নের মাধ্যমে ২২ জন নতুন করদাতা সংগ্রহ এবং তাঁদের টিআইএন সনদ দেওয়া হয়। উপজেলার ভবানীগঞ্জ কর অঞ্চলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।