বাগমারায় বর্গাচাষিদের ঋণ দিল রাকাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহীর বাগমারা উপজেলার ৫৯ জন ভূমিহীন ও বর্গাচাষির মধ্যে সম্প্রতি নয় লাখ ২৬ হাজার টাকার ঋণ বিতরণ করেছে। রাকাবের ভবানীগঞ্জ শাখা এই ঋণ দেয়।বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে এই ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাকাবের ভবানীগঞ্জ শাখার ব্যবস্থাপক আবদুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এস এম আবু হোরায়রা। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলী, একরামুল হক, শাহিন প্রমুখ।